রাজধানীর ডেমরার বাঁশের পুল এলাকায় জহির স্টিল মিলে লোহা গালানোর সময় লোহার ভাট্টি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, সাব্বির হুসাইন (৩৫), তোফাজ্জল হোসাইন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আল-আমিন হোসেন বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে লোহা গালানোর সময় লোহার ভাট্টি বিস্ফোরণে ৩ জন শ্রমিক দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।’
জাতীয় বান ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘সাব্বিরের শরীরের ৩৫ শতাংশ, তোফাজ্জলের ২৪ শতাংশ ও মাজেদের ১ শতাংশ দগ্ধ হয়েছে। দু’জনকে ভর্তি করা হয়েছে এবং একজনকে অবজারভেশনে রাখা হয়েছে।’
