ইরানকে নিয়ে ট্রাম্পের ‘সারপ্রাইজ চাল’

চুক্তিতে কঠোর শর্ত যোগের নির্দেশ

ইরানকে নিয়ে ট্রাম্পের ‘সারপ্রাইজ চাল’

ফন্ট সাইজ:

যুদ্ধ শেষ করতে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে চলমান আলোচনায় আরও কঠোর শর্ত যুক্ত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মার্কিন একাধিক সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন যে ট্রাম্প চুক্তির খসড়ার কিছু অংশ আরও কঠোর করার নির্দেশ দেন। এরপর সংশোধিত নতুন প্রস্তাব ইরানের কাছে পাঠানো হয়েছে।

তবে ঠিক কোন কোন ধারা পরিবর্তন করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও কঠোর অবস্থান নেয়ার পক্ষে মত দিয়েছেন।

এর আগে মার্কিন প্রশাসনের সূত্রগুলো এএফপিকে জানিয়েছিল, চুক্তির খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং কেবল প্রেসিডেন্টের অনুমোদনের অপেক্ষায় ছিল।

তবে হোয়াইট হাউসে সাম্প্রতিক বৈঠকের পরও ট্রাম্প এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি।
ট্রাম্প পূর্বেও বারবার বলেছেন, যেকোনো চুক্তির মূল শর্ত হবে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে সম্পূর্ণভাবে বিরত রাখা। পাশাপাশি হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখার বিষয়টিও তিনি গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন।

সব মিলিয়ে, আলোচনায় অগ্রগতি থাকলেও ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।

ট্যাগসমূহ:

[email protected]

১ মাস আগে

এই যুদ্ধ যেন তাড়াতাড়ি বন্ধ হয় আমরা এই আশায় করছি

SHINGRAPUR

১ মাস আগে

অনিশ্চিত ফলাফল: যদিও উভয় পক্ষ সক্রিয়ভাবে যোগাযোগ করছে, ট্রাম্প প্রশাসন জানিয়েছে যে তাদের কোনো তাড়া নেই এবং আমেরিকার নিরাপত্তা সংক্রান্ত শর্তগুলো সম্পূর্ণরূপে পূরণ হলেই তারা চুক্তিতে স্বাক্ষর করবে। এর অর্থ হলো, যুদ্ধের স্থায়ী সমাপ্তি পুরোপুরি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের নতুন সংশোধিত ও আরও কঠোর প্রস্তাবের প্রতি ইরানের প্রতিক্রিয়ার ওপর। So, USA will not start serious fighting again with IRAN.

মন্তব্য করুন