সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালন

ফন্ট সাইজ:



সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃক্ষরোপণ, দোয়া ও আলোচনা সভা এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (৩০ মে ) সকাল ১০:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো: ইকবাল হোসেন কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সিকৃবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম এর পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা ও সিকৃবির সিন্ডিকেট সদস্য মোছা. তাহসিনা রুশদীর লুনা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও সোনালী দলের সভাপতি প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. রুহুল আমিন।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মজীবন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ছাড়াও বর্তমান প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার তারেক রহমান এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রদলের নেতাকর্মী এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন