সিলেটে শাহজালাল (র.)’র দরগাহে নগর বিএনপির দোয়া মাহফিল

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

সিলেটে শাহজালাল (র.)’র দরগাহে নগর বিএনপির দোয়া মাহফিল

ফন্ট সাইজ:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার বাদ জোহর হযরত শাহজালাল (রা.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

এসময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, জাতীয়তাবাদী আদর্শ ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় যে অসামান্য অবদান, তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বক্তারা মরহুম নেতার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও দশের কল্যাণে তাঁর আদর্শ বাস্তবায়নে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সহ-সভাপতি ডা. আশরাফ আলী, আফজাল হোসেন, আমির হোসেন ও রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ শুয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, মতিউল বারী খোরশেদ ও আবুল কালামসহ মহানগর বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন