ঈদের তৃতীয় দিনে বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড়

ঈদের তৃতীয় দিনে বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড়

ফন্ট সাইজ:

ঈদের তৃতীয় দিনে রাজধানীর বিনোদোন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। ঈদুল আজহা উপলক্ষ্যে ২৫মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সরকারি ছুটি। অনেকটাই ফাঁকা হয়ে গেছে রাজধানী। ঈদে সড়ক ফাকা থাকার সুযোগে বিনোদনপ্রেমীরা পরিবারের সদস্যদের নিয়ে ভিড় জমাচ্ছেন বিনোদন কেন্দ্রে।

শনিবার বিকেলে রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত নভোথিয়েটার, সামরিক যাদুঘর, চিড়িয়াখানা ও জিয়া উদ্যান এলাকায় এমন চিত্র দেখা গেছে।

নভোথিয়েটার ও সামরিক যাদুঘরের সামনে সামনে দেখা যায় দর্শনার্থীদের ভীড়। কেউ কেউ টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহে ব্যস্ত। কেউ আবার বসে টিকিটের অপেক্ষা করছেন। অনেককেই টিকিট কেটে ভেতরে ঢুকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। জিয়া উদ্যান এলাকায়ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উদ্যান এলাকায় দর্শনার্থীদের অবাধ চলাচল লক্ষ্য করা গেছে।

দর্শনার্থীরা বলছেন, পরশু থেকে অফিস খোলা থাকবে তাই শেষমূহুর্তের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে বের হয়েছেন তারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন