হামের উপসর্গে আরো ৮শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরো ৮শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ৮৬ জন। এ সময়ে হামের উপসর্গে ঢাকায় তিনজন, সিলেটে দুইজন, চট্টগ্রামে একজন ও ময়মনসিংহে দুজন মারা গেছে। গত ৭৬ দিনে হামে ৫৮৩ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৯৩ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর ৯০ শিশু মারা যাওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৯ হাজার ৬১২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজার ৭০৫ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫২ হাজার ৫০ শিশু বাড়ি ফিরেছে। গত ১৫ মার্চ থেকে দেশে ৮ হাজার ৯৯৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

ট্যাগসমূহ: