ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৮

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৮

ফন্ট সাইজ:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১। নতুন ভর্তি হয়েছে ৩৮ শিশু। শনিবার সকালে হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।

গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। মৃত ৪ মাস বয়সী শিশু গত ২২ মে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। গতকাল শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপর সাড়ে তিন মাস বয়সী শিশু ২৫ মে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। গতকাল সকালে তার মৃত্যু হয়।

গত ১৭ মার্চ থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭০৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৫৪৯ শিশু। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৮ শিশু। এই সময়ে কেউ সুস্থ হয়ে বাড়ি ফেরেনি।

হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ১১৬ শিশু। হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, ‘হাম ছোঁয়াচে হওয়ায় আক্রান্তের সংখ্যা সহজেই কমছে না। তবে শিশুদের শরীরে হামের টিকা কাজ শুরু করায় রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আক্রান্তের সংখ্যাও কমে আসবে।’

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন