ময়মনসিংহে পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

ময়মনসিংহে পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

ফন্ট সাইজ:

ময়মনসিংহের সদর উপজেলায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা সিএজির যাত্রী ছিল বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

কোতোয়ালী মডেল থানার এসআই ফরিদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী সিএনজি ফুলপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর নামক এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়।

এসআই ফরিদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। সড়কের যানজট নিয়ন্ত্রণে কাজ করছি। নিহতের নাম পরিচয় জানতে কাজ করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন