একাত্তরের মার্চে জিয়াউর রহমানের সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি

ঢাকার ভারতীয় হাইকমিশন

একাত্তরের মার্চে জিয়াউর রহমানের সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি

ফন্ট সাইজ:

১৯৭১ সালের মার্চ মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করেছে ভারত। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল ১১টা ৫ মিনিটে ঢাকার ভারতীয় হাইকমিশনের ভেরিভায়েড ফেসবুক পেজে ইংরেজি ও বাংলায় দেয়া এক পোস্টে এ স্মরণ করা হয়।

ওই পোস্টে বলা হয়, আজ বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর স্মরণে সমবেত হয়েছে, তখন আমরা ১৯৭১ সালের মার্চ মাসে তার কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি, যা জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।

আরও বলা হয়, আজও তখনকার মতোই ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিন্ন আত্মত্যাগের এক গৌরবগাথা এবং উভয় দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় পাশে রয়েছে।

ট্যাগসমূহ: