ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে চার মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হামের উপসর্গে ফরিদপুরে ১৭টি শিশুর মৃত্যু হয়েছে। ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, ‘গত রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে।’
প্রতিকুল আবহাওয়ায় প্রতিটি মাকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, ‘সামান্য জ্বর ও কাশি হলেই কোনো অবহেলা না করেই শিশুকে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিতে হবে।’ এর আগে গতকাল হামের উপসর্গ নিয়ে হাসপাতালটিতে দুই শিশুর মৃত্যু হয়েছিল।
