ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে সিদ্ধান্ত নিতে সিচুয়েশন রুমে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে চুক্তির বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে একাধিক আন্তর্জাতিক মিডিয়া নিশ্চিত করেছে।
এনিয়ে শুক্রবার হোয়াইট হাউজের এক কর্মকর্তা আল আরাবিয়া'কে বলেন, ট্রাম্প শুধুমাত্র এমন একটি চুক্তিতেই সম্মত হবেন, যা যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে এবং তার ঘোষিত ‘রেড লাইন’ বা কঠোর শর্তগুলো পূরণ করবে।
ওই কর্মকর্তা জানান, ইরান প্রসঙ্গে সিচুয়েশন রুমে বৈঠকটি শেষ হয়েছে। বৈঠকটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়। এ ছাড়া তিনি বলেছেন, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না।
এর আগে ট্রাম্প নিজেই জানিয়েছিলেন যে তিনি সম্ভাব্য একটি ইরান চুক্তি নিয়ে “চূড়ান্ত সিদ্ধান্ত” নিতে সিচুয়েশন রুমে বৈঠক করবেন। তবে বৈঠক শেষে ট্রাম্প প্রশাসন নিশ্চিত করেছে যে, চুক্তি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অনুমোদন দেয়া হয়নি এবং আলোচনা অব্যাহত রয়েছে।
অন্যদিকে, ইরানের কর্মকর্তারা দাবি করেছেন যে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি এবং ওয়াশিংটনের উপস্থাপিত কিছু শর্তের সঙ্গে তারা একমত নন।
ফলে সম্ভাব্য চুক্তি নিয়ে দুই পক্ষের অবস্থানের মধ্যে এখনও উল্লেখযোগ্য ব্যবধান রয়ে গেছে।
সিদ্ধান্ত ছাড়াই সিচুয়েশন রুম ছাড়লেন ট্রাম্প
মানবজমিন ডেস্ক
অনলাইন
১ মাস আগে
৩০ মে (শনিবার), ২০২৬, ৯ঃ১৬ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Nadim Ahammed
১ মাস আগেমার্কিন-ইরান আলোচনার সমান্তরালে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননের লিতানি নদী অতিক্রম করে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করেছেন। আঞ্চলিক লিঙ্কিং: ইরান চাইছে যেকোনো চুক্তিতে লেবানন ও গাজায় যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত থাকুক। কিন্তু মার্কিন প্রশাসন এবং ইসরায়েল লেবানন ফ্রন্টকে সম্পূর্ণ আলাদা রেখে ইরানকে কোণঠাসা করার নীতি বজায় রাখতে পারে। Pro-Tip: আগামী কয়েক সপ্তাহ বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ট্রাম্পের রাজনৈতিক স্টাইল হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত চাপ সৃষ্টি করে নিজের অনুকূলে ডিল (Deal) আনা। ফলে ওয়াশিংটন ও তেহরানের পক্ষ থেকে একের পর এক পরস্পরবিরোধী বক্তব্য বা হুমকি আসতে থাকবে, যা মূলত আলোচনার টেবিলে নিজেদের পাল্লা ভারী করার কৌশল। Trump is very much serious to control gulf oil and gas permanently. This is his only target.