শ্যামনগরে ঝড়ে গাছ চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

ফন্ট সাইজ:

ঈদের টাকায় খাবার খাওয়া হলো না ফুটফুটে ৮ বছরের শিশু কন্যা শারমিনের। কুরবানির ঈদে উপহার পাওয়া টাকা দিয়ে বাড়ীর পাশের দোকান থেকে খাবার কিনে বাড়ী ফেরার সময় হঠাৎ কাল বৈশাখী ঝড়ে নারকেল গাছে চাপা পড়ে শারমিন। এসময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে। শারমিন ওই গ্রামের আব্দুর রউফের কন্যা এবং বংশীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শাকির হোসেন জানান, শারমিনের মাথার প্রচন্ড আঘাত লাগার কারণে সে ঘটনাস্থলেই মারা যায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন