ঈদের দ্বিতীয় দিনে ১২ হাজার টন বর্জ্য অপসারণের লক্ষ্য ডিএসসিসির

ঈদের দ্বিতীয় দিনে ১২ হাজার টন বর্জ্য অপসারণের লক্ষ্য ডিএসসিসির

ফন্ট সাইজ:

কুরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য ঈদের দিন থেকে কাজ করছে ঢাকার দুই সিটি করপোরেশন। ঈদের দ্বিতীয় দিন শুক্রবার ১১ হাজার ৭৭৬ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন(ডিএনসিসি)। ডিএসসিসি জানিয়েছে, শুক্রবার সকালে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির অস্থায়ী কোরবানির পশুর হাটে চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

এ সময় তিনি দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন। ডিএনসিসি জানায়, ঈদের দিন বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত মোট ১৪ হাজার ৮১৪ টন কোরবানির পশুবর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্প করা হয়েছে। ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা পর্যন্ত ৩ হাজার ৪শ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি।

ঈদুল আজহার দ্বিতীয় দিন কোরবানির পশু ও অস্থায়ী হাটের পরিদর্শন শেষে ডিএসসিসি প্রশাসক বলেন, ঈদুল আজহার প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও কোরবানির পশু এবং অস্থায়ী হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম অত্যন্ত জোরদারভাবে পরিচালিত হচ্ছে। নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে দ্রুত সব বর্জ্য অপসারণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্ধারিত স্থানের বাইরে হাট সম্প্রসারণ কিংবা অবৈধভাবে রাস্তা দখলের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ইজারাদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে তাদের জরিমানা করাসহ কালোতালিকাভুক্ত (ব্ল্যাকলিস্টেড) করা হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন