মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির নামে একটি শক্তি অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সেজন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, শৈলকূপার এই অঙ্গনের মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির নামে অপতৎপরতা চালাচ্ছে একটি শক্তি। এই অঙ্গনের সাবেক ছাত্র হিসেবে অনুরোধ থাকবে, আপনারা সচেতন হোন।তরুণ সমাজ ও শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, মৌলবাদ ও মাদকের গ্রাস থেকে এই সমাজকে রক্ষা করতে আপনারাই আমার সারথি। সমাজকে এসব সামাজিক ব্যাধি থেকে মুক্ত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন তিনি।

Shah Alam Bhuiyan.
১ মাস আগেজনাব আইন মন্ত্রী সাহেব টিকেট আপনি কয়টা কিনেছেন? এধরনের ফালতু বয়ান তৈরি করে আপনার পূর্বসূরিদের অবস্তান এখন কোথায়? আপনার মন্ত্রণালয়ের লক্ষ লক্ষ মামলার জট সেদিকে নজর দিন। জাতির খেদমত করুন।