রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে ক্ষতিপূরণ প্রদানে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
শুক্রবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ আইনি নোটিশ পাঠান।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ), স্বাস্থ্য অধিদপ্তর এবং আদ্-দ্বীন হাসপাতালের পরিচালকের কাছে আইনি নোটিশ পাঠান ওই আইনজীবী।
এছাড়া দেশের সকল হাসপাতালের মা ও নবজাতক ওয়ার্ডে জরুরি নিরাপত্তা-ব্যবস্থা নিশ্চিত করার জন্যও বলা হয় ওই নোটিশে।
