ইসরাইলের সবচেয়ে বড় ভরসা ভারত

দাবি নেতানিয়াহুর

ইসরাইলের সবচেয়ে বড় ভরসা ভারত

ফন্ট সাইজ:

ভারত-ইসরাইলের গভীর সম্পর্ক নিয়ে ফের আলোকপাত করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ইসরাইল ভারতের কাছ থেকে এমন এক সময়ে ‘অবিশ্বাস্য ভালোবাসা’ পাচ্ছে, যখন বিশ্বের বড় একটি অংশ ইহুদি রাষ্ট্রটিকে ‘অবৈধ’ প্রমাণ করতে চাইছে।

নেতানিয়াহু বলেন, ভারত নামক এক বিশাল শক্তির সঙ্গে আমাদের একটি অনন্য সম্পর্ক রয়েছে। ইসরাইলের প্রতি ভারতে ব্যাপক সমর্থন রয়েছে।

তিনি আরও যোগ করেন, বিশ্বের অনেক জায়গায় আমরা বৈধতা হরণের মুখোমুখি হই, কিন্তু ভারতে নয়। সেখানে ইসরাইলের জন্য সত্যিই অসাধারণ ভালোবাসা রয়েছে।
নেতানিয়াহু দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমেও ভারত থেকেই তার সবচেয়ে বেশি অনুসারী রয়েছে।

এর আগে ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরাইল সফরের সময়ও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি সামনে আসে।

সেই সফরে নেতানিয়াহু একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে জানান, তার স্ত্রী সারার সঙ্গে 'প্রথম বা দ্বিতীয় ডেট' হয়েছিল তেল আবিবের একটি ভারতীয় রেস্তোরাঁয়।
মোদিকে সেই সময় ইসরাইলি পার্লামেন্ট 'স্পিকার অব দ্য নেসেট মেডেল' নামে সর্বোচ্চ সংসদীয় সম্মাননায় ভূষিত করা হয়। দুই নেতার সাম্প্রতিক মন্তব্য ও পূর্ববর্তী বৈঠকগুলো ভারত-ইসরাইল কূটনৈতিক সম্পর্কের আরও ঘনিষ্ঠতার ইঙ্গিত দিচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

ট্যাগসমূহ: