ফরিদপুর মেডিকেলে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

ফরিদপুর মেডিকেলে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

ফরিদপুরে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালটিতে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ফরিদপুর জেলায় বর্তমানে হাম রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে বিশেষ চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন