ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ক্ষোভ ও নিন্দা মামদানির

ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ক্ষোভ ও নিন্দা মামদানির

ফন্ট সাইজ:

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন এই সংঘাত বিদেশে সাধারণ নাগরিকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শ্রমজীবী পরিবারগুলোর ওপরও ভয়াবহ প্রভাব ফেলছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে মামদানি বলেন, আজ থেকে তিন মাস আগে এমন একটি যুদ্ধ শুরু হয়েছে, যার পক্ষে কেউ ভোট দেয়নি। আর এর মূল্য দিতে হচ্ছে সেই মানুষদের, যাদের এতে কোনো মতামতই ছিল না।

তিনি আরও বলেন, হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। উল্লেখ করেন যে, তেরো জন মার্কিন সেনা সদস্য আর কখনো তাদের পরিবারের কাছে ফিরে যাবে না। এই দেশের এবং আমাদের শহরের আমেরিকানরা পেট্রোল পাম্প ও মুদির দোকানে দাম বাড়তে দেখছে। তাদের বাজেট চাপে পড়ছে এমন একটি সংঘাতের কারণে, যা কংগ্রেসের একটিও ভোট ছাড়াই শুরু হয়েছে। বিদেশে প্রতিটি প্রাণহানি এবং এখানে কোনো শ্রমজীবী পরিবারের কাছ থেকে কেটে নেয়া প্রতিটি ডলার একই বেপরোয়া বিলের অংশ- যা এমন মানুষদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে, যারা তা বহন করার ক্ষমতা সবচেয়ে কম। আর যারা এটি চাপিয়ে দিয়েছে তারা কখনোই এর মূল্য দেবে না।