চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে এখনো নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, পটিয়াগামী একটি লেগুনার সঙ্গে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
কর্ণফুলী থানার এসআই পরিতোষ দাশ বলেন, ‘দুর্ঘটনার পর বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। তবে দুই গাড়ির চালকই পালিয়ে গেছেন।’
