তদন্ত প্রতিবেদন পেলেই আদ-দ্বীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

তদন্ত প্রতিবেদন পেলেই আদ-দ্বীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

ফন্ট সাইজ:

আদ-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার নরসিংদীর মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালটিতে শিশু মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। তদন্তে কারও গাফিলতি বা দায় প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশু ওয়ার্ডের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ করার পর গ্যাসজনিত কোনো সমস্যার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
হাম পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারের কাছে পর্যাপ্ত টিকা রয়েছে এবং প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার চেষ্টা চলছে। ইতোমধ্যে হামের সংক্রমণ ও মৃত্যুর হার কমতে শুরু করেছে বলেও জানান তিনি।

এ সময় স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

ট্যাগসমূহ:

hossain md amir

১ মাস আগে

প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার চেষ্টা চলছে। ---চেষ্টা চালিয়ে যান, আল্লাহ চাহে তো কৃতকার্য হতে পারেন!

আব্দুল জব্বার

১ মাস আগে

৬টি শিশুর মৃত্যু হলো অথচ একজনের নাম উল্লেখ করেও মামলা হয়নি। আপনারা কেমন আইনি প্রক্রিয়া অনুসরণ করবেন তা বুঝা শেষ। আমি নিশ্চিত একজনেরও শাস্তি হবেনা।

মন্তব্য করুন