রাজধানীসহ সারাদেশে কোরবানির পশুর চামড়ার দাম এবারো অনেক কম। নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না কাঁচা চামড়া। সরকার লবণযুক্ত চামড়ার দাম বাড়ালেও মাঠপর্যায়ে সেই প্রভাব পড়েনি। ব্যবসায়ী ও বিক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় প্রতি পিস গরুর চামড়ায় ১৫০ থেকে ২০০ টাকা কম দাম মিলছে।
বৃহস্পতিবার ঈদুল আজহার দিন রাজধানীতে ছোট আকারের কাঁচা গরুর চামড়া ২৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাঝারি আকারের চামড়া বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬৫০ টাকায়। বড় আকারের চামড়ার দাম মিলছে ৭০০ থেকে ৮০০ টাকা। ছাগলের চামড়ার দামও খুব কম, প্রতি পিস মাত্র ৫ থেকে ১০ টাকা।
মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, সরকার দাম নির্ধারণ করলেও ট্যানারি মালিকদের কাছ থেকে সেই দামে কেনার নিশ্চয়তা না পাওয়ায় আড়তদাররা কম দামে চামড়া কিনছেন। তাদের দাবি, লবণ, শ্রমিক ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় লাভও কমে গেছে।
গত বছর যে চামড়া ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি করেছিলেন, এবার একই ধরনের চামড়ার জন্য ৬৫০ টাকার বেশি দাম পাওয়া যাচ্ছে না। গ্রামে দাম আরো কম মিলছে।
কিশোরগঞ্জের ইটনার রফিকুল ইসলাম বলেন, সারাদিনেও চামড়া কিনতে কেউ আসনি। বিকালে টাকা ছাড়াই একজনে নিয়ে গেছে।

Noor isla
১ মাস আগেএব্যাপারে সরকার ব্যার্থ