ঈদের দিন রামিসার পরিবারকে সমবেদনা জানালেন রিজভী

ঈদের দিন রামিসার পরিবারকে সমবেদনা জানালেন রিজভী

ফন্ট সাইজ:

পল্লবীতে ধর্ষণের পর নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার রামিসার পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা, বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী। আজ ঈদুল আজহার দিনে তাদের পল্লবীর বাসায় যান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রামিসার বাবা মাকে সমবেদনা জানান তিনি।

এসময় রামিসার পিতার কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এসময় তাকে সান্ত্বনা দিয়ে রুহুল কবির রিজভী বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রামিসার পরিবারের খোঁজ নিতে এসেছি। হত্যাকারী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। বড় মেয়ে রাইসার পড়ালেখার দায়িত্বও নিয়েছেন তিনি। আমরা সকলেই রাইসার আত্নীয় হিসেবে তার পরিবারের পাশে থাকবো ইন শা আল্লাহ্।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি'র স্বাস্থ্য সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়াল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন