স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ, কুরবানি হচ্ছে না আলোচিত 'ডোনাল্ড ট্রাম্প'

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ, কুরবানি হচ্ছে না আলোচিত 'ডোনাল্ড ট্রাম্প'

ফন্ট সাইজ:

আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে ক্রেতাকে টাকা ফেরত দিয়ে মহিষটি পুনরায় খামারে ফিরিয়ে নেয়া হয়েছে। আপাতত সেখানেই মহিষটিকে লালন-পালন করা হবে। বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফেরত নেয়া হয়েছে।আপাতত সেখানেই মহিষটি লালন-পালন করা হবে। আজ বুধবার  কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে মহিষটি বিকেল সাড়ে ৫টার সময় কেরানীগঞ্জ থানায় নিয়ে যেতে দেখা যায়। এর আগে বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জ জেলা পুলিশের একজন কর্মকর্তা সেখানে উপস্থিত হন। তিনি গরুর মালিক মনিরুজ্জামানের সঙ্গে কথা বলেন। 

এর আগে বিশ্বজুড়ে ভাইরাল হওয়া মহিষ ‌‘ডোনাল্ড ট্রাম্প’-কে রাজসিক সংবর্ধনা দিয়ে বিদায় দিয়েছে রাবেয়া এগ্রো ফার্মের মালিকপক্ষ। আজ সন্ধ্যায় ক্রেতা মহিষটি নিতে এলে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়। দুপুর থেকে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের খামারিরা এলভিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে গোসল করিয়ে বিদায় জানানোর প্রস্তুতি নেন। পরে রাজকীয় পোশাক পরিয়ে হরেক রঙের স্মোক উড়িয়ে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয়।

এসময় উপস্থিত ফার্মের মালিকপক্ষ ও লোকজন পশুটি বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
মূলত, অ্যালবিনো জাতের এই মহিষের চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‌‘ট্রাম্প’। ঈদুল আজহা উপলক্ষে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে তা দ্রুত আলোচনায় আসে। পরে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি দেশ ছাড়িয়ে আন্তর্জাতিকভাবেও ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

Emdad

১ মাস আগে

Goror Malik Ei mohiser nam donald tram rekhe Bangladeshi der sunam americate khonno koreche.take sastir awtai ana howk .

Posu kokhno manuser moto hote pare na.

আরিফুর রহমান

১ মাস আগে

খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।জবাই করা পর বিরুপ মন্তব্য হতো জবাই নিয়ে।

মন্তব্য করুন