পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি ও সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, তাকওয়া ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের মহান শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহর মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই মহিমান্বিত দিনে হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাঈল (আ.)-এর অনন্য কুরবানির দৃষ্টান্ত মানবজাতির জন্য আনুগত্য ও ঈমানের চিরন্তন আদর্শ হয়ে রয়েছে।
তিনি বলেন, কুরবানির মাধ্যমে মানুষের পশুত্বকে দমন করা এবং ত্যাগের মহান শিক্ষা নিহিত রয়েছে। তাই কুরবানির প্রকৃত শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ধারণ করতে হবে। হিংসা-বিদ্বেষ, অন্যায় ও বিভেদ পরিহার করে ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তিনি।
নূরুন্নিসা সিদ্দীকা আরও বলেন, পবিত্র এই সময়ে মহান আল্লাহতাআলা যেন সবার কুরবানি কবুল করেন। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে সুখ, শান্তি ও আল্লাহর অফুরন্ত রহমত বয়ে আনবে এবং সবার উৎসব নিরাপদ ও শান্তিময় হবে।
কুরবানির প্রকৃত শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ধারণের আহ্বান নূরুন্নিসা সিদ্দীকার
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ মাস আগে
২৭ মে (বুধবার), ২০২৬, ৮ঃ৩০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
