হাম ও এর উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ৬২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৮ জনের। এছাড়া হামের লক্ষণ নিয়ে ৪৭২ জন মারা গেছে।

গতকাল সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যারা মারা গেছে, তাদের মধ্যে কেউ হামে মারা যায়নি। তাদের মধ্যে হামের উপসর্গ ছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৮৬ জন ঢাকায় মারা গেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৮৪ জন মারা গেছে রাজশাহী বিভাগে।

বুলেটিনে বলা হয়েছে, এসময়ে নতুন করে ৬২ জন হামে আক্রান্ত হয়েছে। আর ১ হাজার ৫৬ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন; যাদের মধ্যে ৯৩৩ জন ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৩৮৫ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। সবচেয়ে কম ১৮ জন ভর্তি হয়েছে রংপুরে।

এ নিয়ে দেশে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ৬৭ হাজার ৭৯ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৮৩৪ জন

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন