পদ্মা ও যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৭ কোটি টাকা টোল আদায়

পদ্মা ও যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৭ কোটি টাকা টোল আদায়

ফন্ট সাইজ:

ঈদযাত্রায় পদ্মা সেতু ও যমুনা সেতুতে চাপ বেড়েছে।  গত ২৪ ঘণ্টায় দুই সেতুতে ৭ কোটি ৭ লাখ ৪১ হাজার টাকা টোল আদায় হয়েছে।  আজ বুধবার দুপুরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। 

সেতু কর্তৃপক্ষ বলছে, পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় (২৬ মে ২০২৬) ৪৫ হাজার ৬০২টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ৫ কোটি ৩ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় (২৬ মে ২০২৬) ৫৬ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ৩ কোটি ৮২ লাখ ৯৭ হাজার ৫০টাকা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম আজ সকালে বিআরটিএ তে স্থাপিত কন্ট্রোলরুম পরিদর্শনকালে যমুনা সেতু এবং পদ্মা সেতুর কয়েকটি লাইভ ভিডিও ফুটেজ পরিদর্শন করেন। 
ঈদুল আজহা উপলক্ষ্যে পদ্মা সেতু এবং যমুনা সেতু এলাকায় কিছু পদক্ষেপ নিয়েছে সরকার।  এরমধ্যে রয়েছে-  টোল কালেক্টরদের প্রশিক্ষণ প্রদান, দক্ষ টোল কালেক্টর নিয়োগ, সার্বক্ষণিক টোল লেন চালুর ব্যবস্থা, মোটর সাইকেল লেন বৃদ্ধি, নন-স্টপ ETC চালু, মাওয়া বাস-বে উন্মুক্তকরণ, সার্ভেইল্যান্স ক্যামেরার মাধ্যমে উন্নত ট্রাফিক মনিটরিং, উচ্চ পর্যায়ের সার্বক্ষণিক মনিটরিং টিম গঠন, দুর্ঘটনারোধে ব্যবস্থা গ্রহণ, যাত্রীদের জরুরি সহায়তা ও স্বাস্থ্যসেবা প্রদান, এলেঙ্গা বাস-বে উন্মুক্তকরণ, সেতুর প্রতি ৩০০ মিটার পর পর সার্বক্ষনিক সিকিউরিটি গার্ড মোতায়েন,কর্ণফুলী টানেল থেকে আনা ১টি ভারী রেকারসহ মোট ৩টি রেকারের মাধ্যমে দ্রুত রেসকিউ কার্যক্রম সম্পন্নকরণ, দ্রুত টোল পরিশোধের সুবিধার্থে টোল বুথে প্রয়োজনীয় অঙ্কের ভাংতি টাকার সংস্থান রাখা, কোরবানির পশু বহনকারী গাড়িগুলোকে Weighing Scale Machine-এর আওতামুক্ত রাখা, যে-কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস এবং মেডিক্যাল টিমকে সদা প্রস্তুত রাখা, ইমার্জেন্সি টোল লেন চালু এবং যাত্রীদের ব্যবহারের জন্য ওয়াশরুম ও জরুরি প্রয়োজনে টোলপ্লাজার পাশে সুপেয় পানির ব্যবস্থা করা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন