পূর্ণ শক্তিতে যুদ্ধের ময়দানে মোজতবা খামেনি

ইরানের বিস্ফোরক দাবি

পূর্ণ শক্তিতে যুদ্ধের ময়দানে মোজতবা খামেনি

ফন্ট সাইজ:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এখনো যুদ্ধ ও রাষ্ট্র পরিচালনার সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছেন বলে জানিয়েছেন তার প্রতিনিধি। সিস্তান-বেলুচিস্তান প্রদেশে পাঠানো দেশটির সর্বোচ্চ নেতার বিশেষ দূত মোহাম্মদ তাকি ভাকিলপুর চাবাহারে এক বক্তব্যে বলেন, মোজতবা পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধের ময়দানে আছেন এবং দেশের সামগ্রিক প্রশাসন ও যুদ্ধ পরিচালনা তার হাতেই ।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনিসহ দেশটির কয়েক ডজন শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তা নিহত হন। এরপর দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন মোজতবা। তবে দায়িত্ব নিলেও এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি মোজতবা খামেনিকে। এমনকি তার কোনো ছবি বা অডিও বার্তাও প্রকাশ করা হয়নি, যা নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা তৈরি হয়।

তবে সাম্প্রতিক এই বক্তব্যে তার শারীরিক উপস্থিতি না থাকলেও নেতৃত্বে কোনো পরিবর্তন হয়নি বলে দাবি করা হয়েছে।

ইরানি কর্মকর্তাদের এই মন্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়েও আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে।

ট্যাগসমূহ:

Andalib

১ মাস আগে

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ‌ ইরানের ভিতরে যেভাবে জাল পেতে রেখেছে এবং ইরানের নিরাপত্তা বাহিনীর ভিতর তারা যেভাবে ঢুকে পেরেছে তাতে ইরানের যে কোন নেতাকে হত্যা করা তাদের জন্য ডাল-ভাতের ব্যাপার। ইরানের নেতারা যতো গোপন জায়গাতেই থাকুক না কেন ইসরাইলের হাত থেকে তারা কখনোই নিরাপদ নয়। ইরানের নিরাপত্তা বাহিনীর শীর্ষ পর্যায়ের অনেকেই ইসরাইলের এজেন্ট হিসেবে কাজ করছে বলেই ধারনা।‌

Nadim Ahammed

মন্তব্য করুন