৩ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন: স্বাস্থ্যের ডিজি

আদ্–দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু

৩ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন: স্বাস্থ্যের ডিজি

ফন্ট সাইজ:

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্–দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস। বুধবার দুপুরে হাসপাতালের ওই ওয়ার্ডটি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ‘আজকে ভোরবেলায় এই কক্ষে এসি–সংক্রান্ত জটিলতা অথবা অন্য যেকোনো কারণে এখানে একটি শ্বাসরুদ্ধকর পরিবেশের মতো পরিস্থিতি পাওয়া গেছে।’

আগামী ৭২ ঘণ্টার মধ্যে কমিটি প্রতিবেদন দেবে বলেও তিনি জানান।
এর আগে এদিন সকালে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যু হয়। পুলিশের ধারণা, গ্যাসলাইনে লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে। রমনা থানার পুলিশ বলছে, তারা ঘটনাটি তদন্ত করছে।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘পোস্ট অপারেটিভ রুমে ছয়টি শিশুর অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে আমরা এসেছি। তাদের বয়স এক থেকে দুই দিন।’

ট্যাগসমূহ:

কল্লোল

১ মাস আগে

৩ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন: স্বাস্থ্যের ডিজি,আগে ৫০০ শিশু মারা গেছে ওখানে ছোট পর্যায় তদন্ত করা যেত করেননি?প্রত্যেকটা হসপিটালে যদি এয়ারকন্ডিশনার থাকে সার্বক্ষণিক টেকনিশিয়ান থাকার কথা!এমনকি প্রতিটি হোটেলেই আছে।এই ব্যবস্থা,আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে,অন্য দেশে থাকে মেডিকেল স্কুল।এইসব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের গবেষণা হয় না।স্কুল অফ মেডিসিন,ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর,ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের, স্কুল অফ মেডিসিন।

মন্তব্য করুন