লন্ডনের উত্তর-পশ্চিমে গোল্ডার্স গ্রিন এলাকায় একটি বাণিজ্যিক ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ড হয়েছে। আগুন নেভাতে ইতিমধ্যে অন্তত ১০০ জন দমকলকর্মী ও ১৫টি অগ্নিনির্বাপক ইঞ্জিন কাজ করছে। অনলাইন টেলিগ্রাফ এই খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গোল্ডার্স গ্রিন রোডের ‘কোশার কিংডম’ নামের ওই ইহুদি সুপারমার্কেটের পেছনের অংশে প্রথমে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, তারা বুধবার সকাল ৬টা ৪৭ মিনিটে প্রথম জরুরি কল পেয়েছে। এরপর মোট ৫৬টি কল আসে।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ফিঞ্চলি, উইলেসডেন, ওয়েস্ট হ্যাম্পস্টেডসহ আশপাশের একাধিক স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ৩২ মিটার উচ্চতার টার্নটেবল ল্যাডারও ব্যবহার করা হচ্ছে।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সেখানকার দমকল বিভাগ জানিয়েছে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে তিনতলা একটি ভবনের পাশে আগুন ছড়িয়ে পড়েছে, যেখানে নিচতলায় দোকান এবং ওপরের তলায় অন্যান্য ব্যবহারের স্থান রয়েছে।
তীব্র ধোঁয়ার কারণে আশপাশের বাসিন্দাদের জানালা–দরজা বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি গোল্ডার্স গ্রিন রোডের বেশ কিছু অংশ, বিশেষ করে বেভারলি গার্ডেনস সংলগ্ন এলাকা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
কর্তৃপক্ষ বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।

Nadim Ahammed
১ মাস আগেলন্ডনের গোল্ডার্স গ্রিন (Golders Green) এলাকার একটি বহুতল ভবনে ও কোশার কিংডম (Kosher Kingdom) নামক একটি ইহুদি সুপারমার্কেটে লাগা সাম্প্রতিক অগ্নিকাণ্ডের BBC News পরিপ্রেক্ষিতে এই বিষয়টি বিশেষভাবে প্রাসঙ্গিক। যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের ধর্মীয়, জাতিগত বা ভৌগোলিক পরিচয় যাই হোক না কেন, মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করাই কাম্য। So, they should be respectable to all Muslims in this world. Because, Muslims are always taking care other religious people’s in this world on a regular basis. Please go back to Corona time in India. Muslims helped all corona affected Hindu people in India.