নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে আরেক বাসে ধাক্কা, নিহত ৪

নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে আরেক বাসে ধাক্কা, নিহত ৪

ফন্ট সাইজ:

রাজধানীর ভাটারার নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আরেক বাসে ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আকাশ পরিবহনের একটি বাসে ধাক্কা দেয়।

নিহতরা হলেন-লাইজু বেগম (৩৮), কবির জমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫) ও মো. রবিউল (২২)।
বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার এসআই নেছার উদ্দিন জানান, আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগসমূহ: