সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ উদযাপন

ফন্ট সাইজ:

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। অনুসারীদের দাবি, মূলত বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতে চাঁদপুরের অর্ধশত গ্রামে রোজা ও ঈদ উদযাপন করা হয়। হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রথম জামাতে ইমামতি করেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি।

অপরদিকে সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসায় ঈদের নামাজের ইমামতি করেন সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী। আগাম ঈদ উদযাপন করা গ্রামগুলো হলো, হাজীগঞ্জ উপজেলার বলাখাল, দক্ষিণ বলাখাল, শ্রীনারায়নপুর, মনিহার, বড়কুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাসারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রাম।

চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের মরহুম পীর আল্লামা মোহাম্মদ ইসহাক চৌধুরীর অনুসারীরা ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। হাজীগঞ্জের সাদ্রা দরবারের পীর মাওলানা আরিফ চৌধুরী বলেন, ‘সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখি এবং ঈদ উদযাপন করি।’

প্রসঙ্গত, কোরআন ও হাদিসের আলোকে ১৯২৮ সাল থেকে প্রথম চাঁদ দেখার ওপর ভিত্তি করে ইসলামের সব ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন সাদ্রা দরবার শরীফের মরহুম পীর আল্লামা মোহাম্মদ ইসহাক চৌধুরী। তারপর থেকেই পীরের অনুসারীরা পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখার ওপর ভিত্তি করে রোজা ও ঈদ পালন করে আসছেন।

ট্যাগসমূহ:

আব্দুল হালিম

১ মাস আগে

এই অতি জ্ঞানী মানুষেরা আজকে কুরবানি করলো নাকি গরু - ছাগল জবাই করে খাইলো?

Zakiul islam

১ মাস আগে

হে আল্লাহ রাব্বুল আলামিন , এ দের কে হেদায়াত দান করুন।

মন্তব্য করুন