ঝড়ো বাতাস ও বৃষ্টিতে পাটুরিয়ায় ভোগান্তিতে ঈদে ঘরমুখো যাত্রীরা

ঝড়ো বাতাস ও বৃষ্টিতে পাটুরিয়ায় ভোগান্তিতে ঈদে ঘরমুখো যাত্রীরা

ফন্ট সাইজ:

বৃষ্টি উপেক্ষা করে ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহন পারাপার হচ্ছে পাটুরিয়া ঘাট দিয়ে। ঝড়ো বাতাসের সঙ্গে প্রবল বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীরা। বুধবার সকালে এমন চিত্র দেখা গেছে। অন্যদিকে ঢাকা-আরিচা মহাসড়কেও ধীরগতিতে চলছে যানবাহনগুলো।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম আব্দুস সালাম জানান, ঈদুল আজহাকে সামনে রেখে গত দুদিন ধরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ সবচেয়ে বেশি। তার মধ্যে যাত্রীদের জন্য সবচেয়ে ভোগান্তির কারণ হচ্ছে বৃষ্টি। যাত্রী ও যানবাহন পারাপারে আজ বুধবার সকাল থেকে ১৮টি ফেরি চলাচল করছে।

পাটুরিয়ার ৩, ৪ ও ৫ নম্বর ফেরিঘাটে বৃষ্টির কারণে যানবাহন লোড ও আনলোডে নিতে কিছুটা সমস্যা হচ্ছে। এদিকে ৫ নম্বর ফেরিঘাট দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে ছোট গাড়ি অর্থাৎ প্রাইভেটকার ফেরিতে উঠানামা করছে। ৩ ও ৪ নম্বর ফেরিঘাট দিয়ে যাত্রীবাহী বাস পারাপার হচ্ছে। এছাড়া আরিচা-কাজিরহাট নৌপথে ৬টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার হচ্ছে।

পাটুরিয়া-দৌলোদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে যাত্রী পারপারে মোট ৩০টি লঞ্চ চলাচল করছে। তবে বৃষ্টির কারণে ঢাকা থেকে ছেড়ে আসা লোকাল বাসগুলোর যাত্রীরা পাটুরিয়া ঘাটে এসে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন