তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন নুরুন্নাহার নিম্নি। আজ বুধবার ভোরে এভারেস্ট–এর চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান তিনি। বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) বিষয়টি নিশ্চিত করেছে।
২০১২ সালের ১৯ মে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিশাত মজুমদার। একই বছরের ২৬ মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন ওয়াসফিয়া নাজরীন। এরপর দীর্ঘ ১৪ বছর পর এভারেস্টের চূড়ায় উঠলেন নুরুন্নাহার নিম্নি।
এর আগে ২০১০ সালের ২৩ মে বাংলাদেশের হয়ে প্রথম এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম। এরপর ২০১১ ও ২০১২ সালে দুবার এভারেস্ট জয় করেন এম এ মুহিত।
