চীনে প্রখ্যাত গেমিং টাইকুন লিন কি’কে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। নিহত লিন কি চীনা কর্তৃপক্ষের সহযোগী, বিলিয়নিয়ার গেমিং টাইকুন। ২০২০ সালে শু ইয়াও নামের ওই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে লিন কি’কে বিষ প্রয়োগ করে হত্যা করেন। অভিযোগ অনুযায়ী, নেটফ্লিক্সের সঙ্গে একটি চুক্তি করাতে সাহায্য করার পর তাকে একপেশে করে দেয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। লিন কি-এর প্রতিষ্ঠান ইউজু গেমস সেই বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক সিরিজের চলচ্চিত্র রূপান্তরের স্বত্ব ধারণ করেছিল, যা নেটফ্লিক্স তৈরি করে ‘থ্রি বোডজ প্রোবলেম’ নামে সিরিজ আকারে প্রকাশ করে। শু ইয়াওকে ২০২৪ সালে দোষী সাব্যস্ত করা হয়। তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ২১শে মে। খবরটি মঙ্গলবার তার কোম্পানি একটি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, ন্যায়বিচার শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আমরা লিন কির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তার সঙ্গে কাজ করা সহকর্মী হিসেবে, কোম্পানির সব সদস্য বিচারব্যবস্থার নিরপেক্ষতার জন্য কৃতজ্ঞ।
চীনে গেমিং টাইকুন লিন’কে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
২৬ মে (মঙ্গলবার), ২০২৬, ৮ঃ০১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
