শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বিএনপির খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বিএনপির খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি

ফন্ট সাইজ:

পবিত্র জিলহজ্জ তাওয়াফ ও ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আগামী ৩০ই মে শনিবার বিএনপি প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেছে বিএনপি। মঙ্গলবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর ১৫টি সংসদীয় আসন এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে—মোট ১৬টি স্থানে একযোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বিভিন্ন স্থানে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেবেন।

এছাড়া প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সুপ্রিম কোর্ট আইনজীবীদের উদ্যোগে পৃথকভাবে দুস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের আয়োজন রাখা হয়েছে। নির্ধারিত প্রতিটি স্থানে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারাও উপস্থিত থাকবেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন