বেলজিয়ামের বুগেনহাউট শহরে একটি ট্রেন ও স্কুলবাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে। দেশটির সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৫ মে) সকালে বুগেনহাউট স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে দেশটির জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুইন্টিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেছেন, বুগেনহাউটে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার খবর আমি গভীর দুঃখের সঙ্গে জেনেছি।
তবে তিনি হতাহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
বেলজিয়ান পুলিশের মুখপাত্রের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পায়নি বলে জানিয়েছে।

Binsuwaidi
২ মাস আগেবাংলাদেশের তথাকথিত পাটৌরীরা কৈ। এটা বাংলাদেশে ঘটলে কি বলতো?