লেবাননজুড়ে ইসরাইলি বাহিনীর তুমুল বোমাবর্ষণ, নিহত ১২

লেবাননজুড়ে ইসরাইলি বাহিনীর তুমুল বোমাবর্ষণ, নিহত ১২

ফন্ট সাইজ:

লেবাননজুড়ে ব্যাপক বোমা হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। দেশটির জাতীয় সংবাদ সংস্থার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল লেবাননের আরনুন, ইয়োহমোর আল-শাকিফ, জাওতার আল-শারকিয়াহ এবং মায়ফাদুন শহরগুলোতে ভারী বোমাবর্ষণ চালাচ্ছে।

লেবাননের নাবাতিয়েহ জেলার বিউফোর্ট দুর্গের নিকটবর্তী এলাকাতেও হামলা শুরু করেছে ইসরাইল। প্রতিবেদনে বলা হয়েছে, ভোর থেকে মায়ফাদুনও ধারাবাহিক ইসরাইলি বিমান হামলার শিকার হয়েছে।

মাঠপর্যায়ে থাকা আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, দেশটির কাওসারিয়াত আল-রুজ, সারাফিনা, কাফর এবং মাজদাল সেলেম শহরেও বিমান হামলা শুরু হয়েছে। এ ছাড়া দক্ষিণ লেবাননের টায়ার জেলার শাহুর ও শ্রীফায় গোলাবর্ষণ চলছে।

দেশটির দক্ষিণাঞ্চলের মাশঘারা শহরে ইসরাইলি হামলার পর লেবাননের উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধার করেছে। এর আগে গতকাল সোমবার লেবাননের টায়ার ও নাবাতিয়াহ, বেকা উপত্যকার মাশগারাতে ইসরাইলি বাহিনী হামলা চালায়।

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা জোরদার করা হবে- ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘোষণার পরেই দেশটিতে তীব্র আক্রমণ শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন