ঈদযাত্রায় বরিশালের গৌরনদী উপজেলায় বাসের চাপায় সন্তানসহ মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উজিরপুর উপজেলার আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯), তার স্ত্রী মনিরা বেগম ও তাদের মেয়ে জান্নাত আক্তার।
গৌরনদী মহাসড়ক থানার ওসি মোহসিন হোসেন বলেন, ‘ওই দম্পতি ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বরিশালে যাচ্ছিলেন। পথে একটি বাস পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’
