জঙ্গল সলিমপুরকে রাষ্ট্রের ভেতরে ‘আরেকটি রাষ্ট্র’ করা হয়েছিল, আমরা অ্যাকশন নিচ্ছি

স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরকে রাষ্ট্রের ভেতরে ‘আরেকটি রাষ্ট্র’ করা হয়েছিল, আমরা অ্যাকশন নিচ্ছি

ফন্ট সাইজ:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিগত সরকারের সময় আইনের শাসন না থাকায় চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা রাষ্ট্রের ভেতর আরেকটা রাষ্ট্র তৈরি ক‌রে‌ছি‌ল। আমরা খুব গভীরভাবে দেখেছি এবং এর ওপরে আমরা অ্যাকশন নিচ্ছি। সেটা আপনাদের সামনে যখন দৃশ্যমান হবে, আপনারা দেখতে পাবেন।’

মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গল সলিমপুর আমরা যেভাবে একটা রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হতে দেখেছি, সেটাকে যখন আমরা আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আনতে পারলাম। ওখানে একটা যৌথ অভিযান চলেছে। অনেক অস্ত্র উদ্ধার হয়েছে। অনেক দাগি আসামি গ্রেপ্তার হয়েছে।’

সন্ত্রাসীদের আড্ডা যেখানেই থাকুক, নির্মূল করা হবে ঘোষণা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি এখনই পুরো পরিকল্পনা প্রকাশ করতে চাই না। তবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেয়া হবে না।’

ঈদের সাত দিন আগে এবং ঈদের সাত দিন পর পর্যন্ত নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সেই হিসেবে জনবল বাড়ানো হয়েছে। মহাসড়কগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন