‘১৫ বছরের মধ্যে ইসরাইলের আর অস্তিত্ব থাকবে না’

‘১৫ বছরের মধ্যে ইসরাইলের আর অস্তিত্ব থাকবে না’

ফন্ট সাইজ:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা মোজতবা খামেনি বলেছেন, আগামী ১৫ বছরের মধ্যে ইসরাইলের আর অস্তিত্ব থাকবে না। মঙ্গলবার (২৬ মে) হজযাত্রীদের উদ্দেশে দেয়া বার্তা মোজতবা খামেনি এসব মন্তব্য করেছেন।

এদিন তিনি আরও বলেছেন, উপসাগরীয় অঞ্চলের দেশগুলো আর যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির 'ঢাল' হিসেবে কাজ করবে না। একই সঙ্গে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের জন্য কোনো 'নিরাপদ আশ্রয়ও' থাকবে না।

বার্তা আদান-প্রদানের মাধ্যমে টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বার্তায় মোজতবা বলেন, সময় আর পেছনে ফিরে যাবে না। এই অঞ্চলের জনগণ ও ভূখণ্ড যুক্তরাষ্ট্রের ঘাঁটির জন্য ঢাল হিসেবে কাজ করবে না। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে আর অশুভ উদ্দেশ্যে বা সামরিক ঘাঁটি স্থাপনের জন্য নিরাপদ আশ্রয় পাবে না।

ইরানের সর্বোচ্চ নেতার এই বক্তব্য এমন সময়ে এলো যখন তেহরান ও ওয়াশিংটন তাদের চলমান তিন মাসের সংঘাত শেষ করার জন্য একটি কাঠামোগত সমঝোতা নিয়ে আলোচনা করছে।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনিসহ দেশটির শীর্ষ কয়েক ডজন নেতা ও কর্মকর্তা নিহত হন। এরপর দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা দায়িত্ব গ্রহণ করেন। নতুন এই দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত মোজতবাকে জনসমক্ষে দেখা যায়নি।

Afzalur

১ মাস আগে

এই পৃথিবীতে এখন তাঁর বাবার পর, সমস্ত মুসলমানের মধ্যে কেবল একজনই বাঘ আছেন। আপনাকে স্যালুট। এই পৃথিবীতে অন্য সকল মুসলিম নেতা একটি কাপুরুষ বিড়াল বা গাধার চেয়ে বেশি কিছু নয়।

মন্তব্য করুন