জামালপুরে কোরবানির পশুর হাটে মহিষের গুঁতা খেয়ে দুজন নিহত

জামালপুরে কোরবানির পশুর হাটে মহিষের গুঁতা খেয়ে দুজন নিহত

ফন্ট সাইজ:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কোরবানির হাটে পশু কিনতে গিয়ে মহিষের আক্রমণে দু’জন নিহত হয়েছেন। গত রোববার বিকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে এ ঘটনা ঘটে।

গত রোববার রাতে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি এবং গতকাল সোমবার রাতে জামালপুর জেনারেল হাসপাতালে অন্যজন মারা যান।

নিহতরা হলেন, সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মজিবুর রহমান (৫৫) ও কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিন (৫৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার এক ব্যক্তি বিক্রির জন্য কয়েকটি মহিষ নিয়ে সানন্দবাড়ী হাটে আসেন। এ সময় একটি মহিষ হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করেন। একপর্যায়ে মহিষটি হাটজুড়ে ছোটাছুটি করে লোকজনকে আক্রমণ করতে থাকে। এতে আতঙ্কিত হয়ে হাটে থাকা মানুষজন দৌড়াদৌড়ি শুরু করেন। পরে মহিষের গুঁতায় রুহুল আমিন ও মজিবুর রহমানসহ অন্তত ছয়জন আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।’


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন