ঝড়ো বাতাস এবং মুষলধারে বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আধা ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি ও লঞ্চ চলাচল শুরু রয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ডিজিএম আব্দুস সালাম ফেরি চলাচলের বিষটি নিশ্চিত করেছেন।
নৌ-দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সোয়া ১১ টার দিকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখে। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা পাটুরিয়া ঘাটে কিছুটা দুর্ভোগে পড়েন।
