আজ ৯ জিলহজ। সৌদি আরবের স্থানীয় সময় আজ মঙ্গলবার পবিত্র হজ। ইসলামের মূল পাঁচটি স্তম্ভের একটি হচ্ছে পবিত্র হজ। লাখো কণ্ঠে ধ্বনিত হবে—‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক।’
গতকাল সোমবার পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় আট কিলোমিটার দূরে তাঁবুর নগরী মিনায় পৌঁছেছেন হজযাত্রীরা। আজ মঙ্গলবার ফজরের নামাজের পর সেখান থেকে রওনা হচ্ছেন আরাফাতের ময়দানে।
পবিত্র হজের তিনটি ফরজের অন্যতম হচ্ছে আরাফাতের ময়দানে হাজিদের অবস্থান। এটিই হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা।
