যমুনা সেতু দিয়ে ৫৩ হাজার যানবাহন পারাপার, টোল আদায় প্রায় ৪ কোটি টাকা

ঈদযাত্রা

যমুনা সেতু দিয়ে ৫৩ হাজার যানবাহন পারাপার, টোল আদায় প্রায় ৪ কোটি টাকা

ফন্ট সাইজ:

আর মাত্র একদিন পরেই কোরবানির ঈদ। শেষ সময়ে ঘর মুখো মানুষের ঢল নেমেছে। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনে সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ২৪৬ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা। মঙ্গলবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৫৩ হাজার ২৪৬ টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ১৮৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ৭০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ২১ হাজার ৬০ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।

এ ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘ঈদ যাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে আলাদা করে দু’টি করে বুথ দিয়ে মোটারসাইকেল পারাপার হচ্ছে। আমরা সার্বিক্ষণিক টোল আদায় চালু করার চেষ্টা করছি।’


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন