ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার থেমে থেমে যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার থেমে থেমে যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

ফন্ট সাইজ:

ঈদ যাত্রা ঘিরে অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি এবং যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে থেমে থেমে ২৩ কিলোমিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। সোমবার দিবাগত রাতে যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।

এতে ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা পড়েছেন বিপাকে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে গন্তব্যে পৌঁছাতে।

গাজীপুরের মৌচাক থেকে আসা পাবনাগামী আব্দুল লতিফ মিয়া বলেন, ‘ভোরে বাস না পেয়ে ট্রাকে উঠেছি। দেড় ঘণ্টার সড়ক আসতে সময় লেগেছে প্রায় সাড়ে ৩ ঘণ্টা। মহাসড়কের পৌলিতে এসেও আটকে আছি।’

নারী যাত্রী সাথী বেগম বলেন, ‘আমি পাবনা যাবো। টাঙ্গাইলের ঘারিন্দার পর থেকে থেমে থেমে যানজট। একটু যায়, আবার আটকে যায়। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে।’

হাসান মিয়া বলেন, ‘কোন বাসেই আসন ফাঁকা নেই। দাঁড়ানোর জায়গাও নেই। বাধ্য হয়ে তিন গুণ বেশি ভাড়া দিয়ে ট্রাকে যাচ্ছি। তবে যানজটে কষ্ট পোহাতে হচ্ছে।’

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপে একটু জটলা রয়েছে।’ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও দাবি করেন তিনি।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন