নেতানিয়াহুর ঘোষণার পরেই লেবাননজুড়ে তুমুল হামলা

নেতানিয়াহুর ঘোষণার পরেই লেবাননজুড়ে তুমুল হামলা

ফন্ট সাইজ:

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননজুড়ে ব্যাপক হামলা শুরু করেছে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা জোরদার করা হবে- ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই ঘোষণার পরেই বৈরুতে তীব্র আক্রমণ শুরু হয়েছে। খবর আল জাজিরার।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা লেবাননের পূর্বে বেকা উপত্যকা এবং দেশটির অন্যান্য অংশে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়েছে।

অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরাইলে ২২টি ড্রোন ও রকেট হামলা চালিয়ে পাল্টা জবাব দিয়েছে। তাদের লক্ষ্যবস্তুর মধ্যে ইসরায়েলি সেনা, ট্যাংক, ব্যারাক ও ভবন অন্তর্ভুক্ত ছিল।

চলতি মাসের শুরুতে লেবানন ও ইসরাইল ৪৫ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়। তবে এরপরেও উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

সোমবার সন্ধ্যায় এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইসরাইল হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত। সেনাবাহিনীকে হিজবুল্লাহর ওপর মারাত্মক আঘাত হানার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি দাবি করেছেন যে, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের সামরিক অভিযানে ৬০০ জনেরও বেশি সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন