যুদ্ধ বন্ধে আলোচনা চলার মধ্যেই ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ইরানের দক্ষিণাঞ্চলে কয়েকটি নৌযান ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় এই হামলা চালানো হয়। মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল। এই চলমান আলোচনার মধ্যেই হামলা চালানো হয়।
ওই বৈঠকে অংশ নেন ইরানের শীর্ষ আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় মধ্যস্থতা করছেন কাতারের প্রধানমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের দাবি, নিজেদের সেনাদের নিরাপত্তার জন্য এই অভিযান চালানো হয়েছে।
এদিকে ওয়াশিংটন এখনো কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে চায় বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে আলোচনা ব্যর্থ হলে ‘অন্য ব্যবস্থা’ নেয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি।
