মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়া সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সালমান (২৭) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উখিয়ার বালুখালী সীমান্তের কাটাপাহাড় পোস্ট সংলগ্ন শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ ভেতরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ৬৪ বিজিবি।

আহত সালমান বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাকে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, এর একদিন আগে নাইক্ষ্যংছড়ি সীমান্তেও স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটে। সীমান্ত এলাকায় ধারাবাহিক মাইন বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ বাড়ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন