ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ফন্ট সাইজ:

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার রাতে বাংলাদেশ ব্যাংকের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে লেখা ওই বার্তায় বলা হয়, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারার প্রদত্ত ক্ষমতাবলে আপনাদের ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেয়া হলো।’

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ হারিয়েছিলেন খুরশীদ আলম। এর আগে বাংলাদেশ ব্যাংকের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করেন ইসলামী ব্যাংকের সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান। ২০২৫ সালের জুলাইয়ে এম. জুবায়দুর রহমানকে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন