এবার লেবাননের ১০ গ্রামকে নিশানা ইসরাইলি বাহিনীর

এবার লেবাননের ১০ গ্রামকে নিশানা ইসরাইলি বাহিনীর

ফন্ট সাইজ:

এবার লেবাননের ১০টি গ্রামের বাসিন্দাদের সতর্কবার্তা দিলো ইসরাইলি বাহিনী। সোমবার (২৫ মে) ইসরাইল এসব গ্রাম থেকে বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। খবর গালফ নিউজের।

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে এসব গ্রামে হামলা চালানো হবে বলে জানায় ইসরাইল। দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফের আরবি ভাষার মুখপাত্র কর্নেল এভিচায় আদরাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের কারণে হিজবুল্লাহর বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে অভিযান চালাতে বাধ্য হচ্ছে ইসরাইলি বাহিনী।

তিনি তার পোস্টে লক্ষ্যবস্তু হিসেবে কয়েকটি গ্রামের নামও উল্লেখ করেন। আদরাই বলেন, নিরাপত্তার স্বার্থে আপনারা অবশ্যই অবিলম্বে আপনাদের বাড়িঘর খালি করে এই শহর ও গ্রাম থেকে কমপক্ষে এক হাজার মিটার দূরে খোলা জায়গায় চলে যান।

পরবর্তী সময়ে আদরাই লেবাননের রাশিদিয়েহর একটি ভবন এবং টায়ার শহরের নিকটবর্তী বুর্জ আল-শামালির দুটি ভবনের বাসিন্দাদের উদ্দেশে আরও একটি সতর্কতা জারি করেন।

এক্সে তিনি লিখেন, সংযুক্ত মানচিত্রে লাল রঙে চিহ্নিত ভবন এবং এর আশেপাশের ভবনগুলোর বাসিন্দাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের ব্যবহৃত একটি স্থাপনার কাছে অবস্থান করছেন।
আপনার নিরাপত্তার স্বার্থে অবশ্যই অবিলম্বে এই স্থান ত্যাগ করে কমপক্ষে ৩০০ মিটার দূরে সরে যেতে হবে বলে জানান এই ইসরাইলি কর্মকর্তা।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন